TutorXWB Logo
H.S5 Min ReadPublished 2026-10-22

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ২০২৭: পরীক্ষা কি সত্যিই পিছোচ্ছে?

দ্বাদশের পড়ুয়াদের মধ্যে এখন একটাই প্রশ্ন, "Semester IV কি মার্চেই হবে?" কারণটা হলো জনগণনা। চলো সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নিই।

T

TutorXWB Academic Editorial Team

TutorXWB Education Desk

HS 4TH  SEMESTER 2027 Exam Exam POSTPONE UPDATE

কেন পরীক্ষা পিছোনোর কথা উঠছে?

জনগণনার কাজে শিক্ষকদের যুক্ত থাকার সম্ভাবনার কারণে ২০২৭-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচিতে বদল আসতে পারে, এবং দুই পরীক্ষা পিছোনোর কথা ভাবতে শুরু করেছে সংশ্লিষ্ট পর্ষদ ও সংসদ। শিক্ষকদের একাংশের মত, বিপুল সংখ্যক শিক্ষককে জনগণনায় যুক্ত করা হলে পরীক্ষা পরিচালনা ও পরিদর্শনের মতো কাজে লোকের অভাব দেখা দিতে পারে।

এখন পর্যন্ত কী জানা গেছে?

  • মাধ্যমিক ফেব্রুয়ারি থেকে মার্চে সরানোর কথা বলা হচ্ছে।

  • সেই প্রভাব উচ্চমাধ্যমিকেও পড়তে পারে। রিপোর্ট অনুযায়ী WBCHSE চতুর্থ সেমিস্টার পিছোনোর অনুরূপ প্রস্তাব দিতে পারে। মূল সূচি অনুযায়ী পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে।

পড়া থামাবে না। তারিখ কয়েক সপ্তাহ সরলেও সিলেবাস একই থাকবে। বাড়তি সময়টা কাজে লাগাবে।

পরীক্ষা মার্চে হোক বা একটু পরে, প্রস্তুতিতে ঢিল দেওয়া চলবে না। TutorXWB-এ নিয়মিত চোখ রাখো, অফিশিয়াল নোটিশ এলেই জানিয়ে দেওয়া হবে।

📢 HS 2027-এর সমস্ত আপডেট পেতে আমাদের WhatsApp Channel-এ Join করুন!

👉 "JOIN NOW"

Official Circular & Policy Advisory

While TutorXWB verifies all dates, syllabi, and scholarship rules against official gazettes (WBBSE, WBCHSE, WBJEEB, and WB Higher Education Dept), students are advised to check official state portals before final submission.

Stay Informed

Never Miss an Update

Subscribe to TutorXWB for new educational articles, important updates and useful resources.

No spam. Unsubscribe at any time.
Verified WB board & career updates only.